নবীগঞ্জ প্রতিনিধি | ১০ মার্চ, ২০১৮
হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি, ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে ধারাবাহিকভাবে চলছে স্পট মিটারিং কার্যক্রম।
শনিবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেবপাড়া এলাকায় ১২৬ জন গ্রাহককে স্পট মিটারিং এর কার্যক্রমের সেবা প্রদান করা হয়েছে।
নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে ও ডিজিএম আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে গ্রাহকদের আবেদনের সাথে সাথে সংযোগ দিয়ে দ্রুত সেবা দেওয়া হয়।