Sylhet Today 24 PRINT

সিলেটের এডিএম’র বিরুদ্ধে হাইকোর্টের রুল

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৮

পরিবেশ সংক্রান্ত ভ্রাম্যমান আদালতের একটি রায়ের বিরুদ্ধে আপীল গ্রহণ না করায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর বিরুদ্ধে রুল জারি করেছেন সুপ্রিম কাের্টর হাইকোর্ট ডিভিশন। আদেশের দিন থেকে আগামী ৪ সপ্তাহের এ রুল জারি করে এ সম্পর্কিত সকল নথিও উচ্চ আদালতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

গত ৪ মার্চ বিচারপতি এম রইস উদ্দিন এক আদেশে এ রুল জারি করেন।

আদেশে বলা হয়, ২০১৭ সালের ১৮ নভেম্বর সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অনুচ্ছেদ ৬(খ) এবং ১৫(৫) ধারা মোতাবেক খাদিমনগর এলাকার শহীদ সিদ্দেক আলীর পুত্র মো. মখলিসুর রহমান এর বিরুদ্ধে ২লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২মাসের কারাদণ্ডাদেশ দেন।

এ আদেশে সংক্ষুব্ধ হয়ে মো. মখলিসুর রহমান গত ২০ ফেব্রুয়ারি  সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে  আপীল করেন। তবে তিনি তা গ্রহণ করেননি। ফলে মো. মখলিসুর রহমান সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক পারভেজ আহমেদের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করেন। শুনানী শেষে বিচারপতি সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে মামলার নথি দাখিল ও আপীল গ্রহণ না করার কারণ দর্শানোর আদেশ প্রদান করেন।

আপিলে বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন মো. আমিনুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন শফিকুল বাসার ভান্ডারি এবং স্বপন কুমার দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.