Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পানিতে ডুবে তিন সহোদরের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১৫ জুন, ২০১৫

সুনামগঞ্জে তাহিপুরে পানিতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার দশঘর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তিন ভাই হল, আমিন মিয়া (১১), শামীম মিয়া(৮) ও আল আমিন (৬)। তারা দশঘর লাউড়েরঘর এলাকার আজহার মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, সোমবার বিকেলে বাড়ির পার্শবর্তী পুকুরে কলাগাছ দিয়ে তৈরি নৌকা দিয়ে খেলা করছিল শামীম মিয়া ও আল আমিন। এসময় কলাগাছের নৌকা হটাৎ ডুবে গেলে দুই ভাই পানিতে তলিয়ে যায়। পরে আরেক ভাই আমিন মিয়া তাদের বাঁচাতে পুকুরে নামলে সেও পানিতে ডুবে যায়।

আধা ঘন্টা পর তিন ভাইয়ের লাশ স্থানীয় এলাকাবাসাী পুকুর থেকে উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.