নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৮
সিলেট নগরের শাহী ঈদগাহে সিএনজি অটোরিকশা ও বাইসাইকেলের সংঘর্ষে একজন আহত হয়েছে।
রোববার (১১ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত বাইসাইকেলের চালককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পাঠিয়েছেন।
আহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি।