Sylhet Today 24 PRINT

‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ স্লোগানে ক্রীড়া প্রতিযোগিতা হবিগঞ্জে সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৮

‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ এই স্লোগান নিয়ে হবিগঞ্জে তারুণ্য সোসাইটির ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ মার্চ) স্থানীয় জালাল স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে তারুণ্য সোসাইটির সদস্য, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

ক্রিকেট, ফুটবল, গুপ্তধন খোঁজা, চকলেট দৌড়, বল ছোড়া, কোয়ার ভিতরে বাহিরে, মিউজিকাল চেয়ার, হাড়ি ভাঙ্গা খেলাগুলোতে অংশগ্রহণ করেন তারুণ্য সোসাইটির সদস্য, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা। সিনিয়র অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের খেলা হাড়ি ভাঙ্গা ছিল সবচেয়ে মজাদার।  

তারুণ্য সোসাইটির সদস্য ছাড়াও দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নজমুল হক, বাড্স কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব নূর উদ্দিন জাহাঙ্গির, খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটারি ক্লাব অব খোয়াই হবিগঞ্জের সদস্য মাহমুদ ইকবাল সুমন, ফাহাদ বিন মাহমুদ জনি, মটর মালিক সমিতির সদস্য আনোয়ারুল ইসলাম আনু, রোটারিয়ান আব্দুল ওয়াদুদ মাসুম, দৈনিক হবিগঞ্জের বাণীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন তপু, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খাঁ, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পার্থ সারথি রায়, নাট্যকর্মী মোক্তাদির হোসেন, আব্দুল হামিদ, সাংবাদিক শাকিলা ববি, তারুণ্যে চিত্র বন্ধু চিত্রশিল্পী আশিষ আচার্য, মনসুর আহমেদ উদীচী সদস্য আব্দুল হাকিম, অভিভাবক  চঞ্চলা চক্রবর্তী, মো. আব্দুল কাইয়ুম, নূরজাহান হোসেন বিভা, সৈয়দা মাহমুদা কুদ্দুস আইরিন।

খেলা শেষে তারুণ্য সোসাইটির সভাপতি শেখ ওসমান গনি রুমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান রাকিবের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.