নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৮
সিলেট নগরীর মাছুদিঘীর পাড় এলাকার একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডে আনুমানিক ১৪/১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা প্রণয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছুরদিঘীর পাড় এলাকার উমান রেফ্রিজারেশন দোকানে বার বিকালে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন থেকে রেফ্রিজারেটর মেরামত কাজের জন্য রাখা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ৪/৫টি দোকানে। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে উমান রেফ্রিজারেশনের ৩টি দোকান, জিনান মটরস, নজমূল রেফ্রিজারেশন।