Sylhet Today 24 PRINT

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বড়লেখা প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি, উপকরণ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন এলাকা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, নারীশিক্ষা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, দক্ষিণ শাহবাজপুর ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.