Sylhet Today 24 PRINT

দিরাইয়ের তেঢালা হাওর রক্ষা বাঁধ নির্মাণের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ের তেঢালা হাওর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী গুলজার আহমদ।

গত শনিবার (১০ মার্চ) দিরাই উপজেলার ধাইপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল মনসুর চৌধুরী বুলবুলের সভাপতিত্বে এবং কামরুল ইসলামের পরিচালনায় বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।

এসময় গুলজার আহমদ বলেন, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেঢালা হাওর রক্ষা বাঁধ এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি। গত বছর অকাল বন্যায় ফসল হারানোর পর অন্যান্য এলাকার মত কুলঞ্জ ইউনিয়নের ধাইপুর, ভাইটগাঁও, বাউশী, দক্ষিণ সুরিয়া পাড় গ্রামের কৃষকগণের সাথে আলাপ করে অত্র এলাকার ৪টি গ্রামের তেঢালা হাওর রক্ষা বাঁধ ধাইপুর আসক খালী খালে মুখ হতে মনসুর আলীর বাড়ী হয়ে ধাইপুর কবরস্থান পর্যন্ত বেড়ীবাঁধ (স্থগিত পিআইসি নং-৬৭) প্রকল্পটি গ্রহণ করা হয়। পরবর্তীতে এলাকাবাসীকে না জানিয়ে অজ্ঞাত কারণে প্রকল্পটির কাজ স্থগিত করায় তেঢালা হাওরে চাষকৃত বোরো ফসল আগামী অকাল বন্যার হাত থেকে রক্ষা করার সম্ভব নয়। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়া ইতিমধ্যে স্থানীয় এমপি ড. জয়াসেন গুপ্ত, সুনামগঞ্জের জেলা প্রশাসক, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা তোলে ধরা হলে তারা সবাই এই দাবির প্রতি একমত পোষণ করলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পবিত্র মোহন দাস, যুবলীগ নেতা একরার হোসেন, মো. শাহনুর আলম, শামীম আহমদ, মো. দুখু মিয়া, আবদাল মিয়া, অধীর দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.