সিলেটটুডে ডেস্ক | ১১ মার্চ, ২০১৮
বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে আদায়ের দাবিতে রাজধানী ঢাকায় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রোববার (১১ মার্চ) অবস্থান কর্মসূচীর ২য় দিনের রাতেও তারা দাবি আদায়ের স্বপক্ষে নানা শ্লোগান দিতে দেখা গেছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে দেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আহুত এ অবস্থান কর্মসূচী শুরু করেন। আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচী চলবে।
উল্লেখ্য রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা আদায়ের লক্ষ্যে পৌর কর্মকর্তা-কর্মচারীগন গত ৪ বছর যাবত জোরালো ভাবে দাবি জানিয়ে আসছেন।