Sylhet Today 24 PRINT

ছাতকে যুবকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে এক যুবকের লাশ উদ্ধার করেছে জয়কলস (বদিরগাও) হাইওয়ে পুলিশ। রোববার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।   

স্থানীয়রা জানান সিলেট - সুনামগঞ্জ সড়কের চৌকা পয়েন্টের পাশে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জয়কলস (বদিরগাও) হাইওয়ে নিয়ে যায়।

নিহত যুবকের নাম মোজাহিদ (৩০)। সে উপজেলার চর মহল্লা ইউপির আবদুল্লাচর গ্রামের কমলা মিয়ার ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। মানসিকভাবে ভারসান্যহীন ওই যুবককে মাঝে মধ্যে বিভিন্ন বাজারে ঘুরাফেরা করতে দেখা যেত বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে সাব ইন্সপেক্টর রুনু মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যার পরে সড়কের যে কোন যানবাহনের ধাক্কায় সড়কের পার্শ্বে ছিটকে পড়ে ওই যুবক মারা যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.