Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৮৫২ পরিবারে সোলার প্যানেল বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় টিআর-কাবিখা কর্মসূচির আওতায় বিদ্যুৎ সংযোগবিহীন দরিদ্র ৮৫২ পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

রোববার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু ও রাহেনা বেগম হাসনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.