Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের রাজনগরে পাখি মিয়া (২৫) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মার্চ) রাতে উপজেলার খেয়াঘাট বাজার থেকে রাজনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) ইমাম হোসাইন জানান, পাখি মিয়ার বিরুদ্ধে একটি জিআর মামলায় এক মাসের সাজা দেন আদালত। গ্রেপ্তার এড়ানোর লক্ষে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পাখি মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আশ্রমশ্রী গ্রামের আকবর মিয়ার ছেলে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এ সদস্য।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.