বিয়ানীবাজার প্রতিনিধি | ১২ মার্চ, ২০১৮
বিয়ানীবাজারে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মার্চ ) সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক আব্দুল হাকিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা ও মুফতি শিব্বির আহমদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, পল্লী বিদ্যুৎ ডিজিএম অভিলাশ চন্দ্র পাল প্রমুখ।
তথ্য অধিকার আইন জানার অধিকার নিয়ে প্রধান অতিথি আলোচনা করেন এবং প্রশ্নোত্তরের জবাব দেন। যে কোন দপ্তরের কোন কোন বিষয় সবার জানার অধিকার আছে, কোন বিষয়গুলো গোপনীয়তা রক্ষা করতে হবে। কোন দপ্তর থেকে তথ্য না পেলে কোন কোন মাধ্যমে কি পর্যায়ে যোগাযোগ করতে হবে এই নিয়ে আলোচনা করেন তথ্য কমিশন’র পরিচালক আব্দুল হাকিম। তিনি বলেন, নিজের ঘরে বসে ইমেইলের মাধ্যমে বিয়ানীবাজার থেকে দেশের সব দপ্তর থেকে তথ্য জানা যাবে। ইমেইল অন্য মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছে তথ্য জানার বিষয়ে আবেদন করার পরও তথ্য না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিভাবে যোগাযোগ করা যায় সে বিষয়েও আলোচনা করেন তিনি।
উপজেলা সার্ভার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অবহিতকরণ সভা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ময়নুল ইসলাম ও নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক ছালেহ আহমদ বাবুল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মজিুবর রহমান মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাসিব জীবন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ সাইফুদ্দিন জাফরী, শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।