Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে দু'দিন ধরে নাসিম সামদানি পাভেল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। শনিবার (১০ মার্চ) রাতে নিখোঁজ হন পাভেল।

নিখোঁজ পাভেল পৌর শহরের ইসহাকপুর আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট থেকে এইচএসসি (আলীম) পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। সে মাওলানা পৌর এলাকার মাওলানা শহীদুল ইসলাম নিজামীর পুত্র।

পাবেল নিখোঁজের ঘটনায় জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরী করেছে তার বাবা।

পাভেলের পিতা মাওলানা শহীদুল ইসলাম নিজামী ইসহাকপুর আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট'র অধ্যক্ষ। সম্প্রতি তিনি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

ছেলে নিখোঁজ ব্যাপারে তিনি জানান, পাবেল এইচএসসি (আলীম) পরীক্ষার্থী। শনিবার রাতে সে ইকহাকপুর মাদরাসা ক্যাম্পাস্থ বাসা থেকে এশার নামাজ পড়ার কথা বলে বের হয়। এরপর থেকেই তার মোবাইল বন্ধ রয়েছে। আমরা খুবই চিন্তিত আছি। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, ওই পরীক্ষার্থীকে উদ্ধারে কাজে পুলিশ তৎপর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.