Sylhet Today 24 PRINT

দিরাই মেয়র কাপের ফাইনালে চ্যাম্পিয়ন টাইগার স্পোর্টিং ক্লাব

দিরাই প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় বিজয় ছিনিয়ে আনে টাইগার স্পোর্টিং ক্লাব।

রোববার (১১ মার্চ) সকাল ১১টায় দিরাই উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের দীর্ঘ লড়াই আর ব্যাট বলের যুদ্ধের পর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দিরাইয়ের দুই শক্তিশালী দল দিরাই স্পোর্টিং ক্লাব (ডিএসসি) বনাম টাইগার স্পোর্টিং ক্লাব।

দিরাইয়ের সবচেয়ে বড় টুর্নামেন্টে শক্তিশালী দুই দলের ফাইনাল ম্যাচকে ঘিরে পৌর সদরের ক্রিকেট প্রেমীদের মাঝে এক অন্যরকম অনুভূতি ছিল, নির্ধারিত সময়ের আগেই হাজার দর্শকের আগমনে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।

বেলা ২টায় পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

পৌর মেয়র মোশাররফ মিয়া'র সভাপতিত্বে ও যুবনেতা জুয়েল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, মিডল্যান্ড যুবলীগ সভাপতি জুবের আলম খুরশেদ।

উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর ইধন মিয়া, এবিএম মাসুম প্রদীপ, জুয়েল তালুকদার, সোহেল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধুরী, সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন সহ পৌর পরিষদের সদস্যবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.