Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৩, মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারের উপর প্রতিপক্ষের হামলা ৩ জন আহত হয়েছেন।

রোববার (১১ মার্চ) রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নোয়ারাই গ্রামের রতিশ চন্দ্র দাশ বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন,( মামলা নং ১৬)।

এর আগে শনিবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে হামলায় আহত হন নোয়ারাই গ্রামের মৃত রাকেশ চন্দ্র দাশের ছেলে রসেন্দ্র দাশ (৪৭), রঞ্জু দাশ (৩০), রতিশ চন্দ্র দাশের ছেলে রিপন দাশ (২১)। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

মামলায় অভিযুক্ত করা হয়েছে, নোয়ারাই গ্রামের আবদুল খালিকের ছেলে মঈন উদ্দিন (৩০), সেলিম উদ্দিন (৩২), আলাল উদ্দিন (২০), মৃত আবদুর রহিমের ছেলে ইসলাম উদ্দিন (৩২), মৃত আবদুল হাসিমের ছেলে রফিক উদ্দিন (৪০), মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া (২০), মৃত আবদুর রহমানের ছেলে ফিরোজ মিয়া। এর মধ্যে অভিযুক্ত রফিক উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.