Sylhet Today 24 PRINT

‘যতই বাঁধা আসুক নেত্রীর পক্ষে কাজ করে যাবো’

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, ‘বাংলাদেশ কৃষক লীগ শেখ হাসিনার প্রাণের সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংক কৃষক লীগ। শত বাধা বিপত্তি, শত ষড়যন্ত্র উপেক্ষা করে কৃষক লীগের কর্মীরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে কাজ করে যাবে। যতই বাধা আসুক আমরা নেত্রীর পক্ষে কাজ করে যাবো।’

সোমবার (১২ মার্চ) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন তাকেই নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করি। নৌকার বিজয় নিশ্চিত করি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন জনগণের সামনে তোলে ধরি।’

উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে ও বাদাঘাট ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য তারেক মিয়া, সালমা চৌধুরী, তাহিরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক নুরুল হক মাস্টার, খোকন আহমদ, জুলহাস মল্লিক, পরিতোষ দাস,, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাসেম, রাজন চন্দ প্রমুখ।

উল্লেখ্য, রোববার রাতে কৃষক লীগের মঞ্চ ভেঙ্গে দিয়ে ভয়ভীতি দেখায় একটি কুচক্রী মহল। পরে সমাবেশ স্থলে শামীমা শাহরিয়ার উপস্থিত হলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল সহকারে অভ্যর্থনা জানায় এবং তাৎক্ষণিকভাবে মঞ্চ তৈরি করে সমাবেশ করেন।

এদিকে কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সন্ধ্যায় বাদাঘাট বাজারে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে পথসভায় বক্তব্য রাখেন অ্যাড. শামীমা শাহরিয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.