Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

ওসমানীনগর প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৮

সিলেটের ওসমানীনগরে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোয়ালাবাজার ইউপি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও তানভীর হাসান রোমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশনের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম।

প্রশিক্ষণ বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া। কর্মশালায় উপ-পরিচালক সিরাজুল ইসলাম প্রশাসনে স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের তথ্য পাবার অধিকার নিশ্চিত কল্পে তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক বিশদ পর্যালোচনাপূর্বক প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইউপি সচিব, এনজিওকর্মী সহ ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.