Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসেই স্মার্টকার্ড

পরিচয়পত্রের ইলেক্ট্রনিক কার্ড (স্মার্টকার্ড) গত বিজয় দিবসেই নাগরিকদের হাতে তুলে দেয়ার কথা থাকলেও নানা জটিলতায় পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

নিউজ ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৫

পরিচয়পত্রের ইলেক্ট্রনিক কার্ড (স্মার্টকার্ড) গত বিজয় দিবসেই নাগরিকদের হাতে তুলে দেয়ার কথা থাকলেও নানা জটিলতায় পারেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন স্বাধীনতা দিবস ২৬শে মার্চে অন্তত প্রতীকী হলেও এ স্মার্টকার্ড বিতরণ শুরু করতে চায় কমিশন।

বুধবার বিকেলে আগারগাঁও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এ কথা বলেন।

এদিন স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের জন্য ফরাসি কোম্পানি অবারথু টেকনোলজির (oberthur technology) সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি স্বাক্ষরিত হয়। তারা ৯ কোটি স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণ করবে।

গত বছরের অক্টোবর মাসেও নির্বাচন কমিশন সূত্র এ কথা  জানিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.