Sylhet Today 24 PRINT

ছাতকে ইমাম-মুয়াজ্জিনদের কর্মশালা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৩ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলম, ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাইফুল আলম, কালারুকা ইউপি আ’লীগের সভাপতি আফতাব উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারি আমির আলী, মাওলানা আনোয়ার হোসেন জালালী, হাফিজ আশিকুর রহমান, মাওলানা রইছ উদ্দিন, মাওলানা আবুল কালাম, মাওলানা সাঈদুর রহমান।

কর্মশালায় শেষে মাওলানা জহুরুল হক, মাওলানা সামছুল হক, মাওলানা আব্দুল মতিন ও মাওলানা রমদ্বানুল হককে উপজেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধ ও জঙ্গিবাদ দমনে সংশ্লিষ্ট সকল ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.