Sylhet Today 24 PRINT

মাধবপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের হবিগঞ্জের উপ-পরিচালক শাহ্ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ফাউন্ডেশনের সুপার ভাইজার শাহ আলম সরকার, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, মাওলানা আব্দুল মান্নান মৃধা, মাওলানা অলিউর রহমান প্রমুখ।

সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধ শতাধিক ইমাম অংশ নেন।  
                               

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.