Sylhet Today 24 PRINT

মাধবপুরে পূবালী ব্যাংকে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূবালী ব্যাংক লিমিটেডের ধর্মঘর শাখার আমানত সংগ্রহে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় ব্যাংকটির ধর্মঘর শাখা ব্যবস্থাপক কামাল হোসাইনের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলী, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, গ্রাহক সালাউদ্দিন সেলিম, প্রদীপ কুমার দেব, আবুল বাশার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.