Sylhet Today 24 PRINT

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুন, ২০১৫

সড়ক মহাসড়কে পুলিশী হয়রানি বন্ধ ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে কয়েকটি সংগঠন। জেলা ট্রাক-ট্যাংক লরি পরিবহন শ্রমিক সমিতির সভাপতি দিলু মিয়া জানান, দীর্ঘদিন ধরে সড়ক মহাসড়কে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মালিক শ্রমিকদের হয়রানি করে আসছে।

এছাড়া সম্প্রতি কোনোরকম অলোচনা ছাড়া হঠাতই টোল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রতিবাদে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে সিলেটের ট্রাক-ট্যাংক লরি শ্রমিক সমিতির ও সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদসহ বেশ কিছু সংগঠন। এদিকে ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার ও আন্ত:জেলা বাস ছেড়ে যায়িন। পণ্য পরিবহনে ছিলোনা কোনো ট্রাকও। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকে দুর দূরান্তের গন্তব্যে যেতে না পেরে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কথা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.