Sylhet Today 24 PRINT

এখন মেঘালয়ের দিকে তাকিয়ে বিদ্যুতের স্বপ্ন দেখতে হয় না: এমপি মানিক

ছাতক প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৮

আমাদের এখন আর মেঘালয়ের পাদদেশে তাকিয়ে বিদ্যুতের স্বপ্ন দেখতে হয়না, বঙ্গবন্ধুর কন্যার উদ্যোগে সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শী গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আগেও এই দেশে সরকার ছিলো, ছাতক-দোয়ারায় এমপি ছিলো, আমাদের চাহিদা ছিলো কিন্তু আমরা শুধু হবে আর হচ্ছে এই দুটি শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিলাম।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের সভাপতিত্বে ও দোলারবাজার ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামীম আহমদ ও জুয়েল আলমের যৌথ সঞ্চালনায় তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ছাতক-দোয়ারায় ২টি কলেজের স্থলে আজ ১৭টি কলেজ, ১৬টি উচ্চ বিদ্যালয়ের স্থলে আজ ৬৬টি উচ্চ বিদ্যালয় শুধুমাত্র আওয়ামীলীগ সরকারের আমলেই নির্মিত হয়েছে।
 
উপজেলার কুর্শী মুহাম্মদগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অকিল কুমার সাহা, সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক গয়াছ আহমদ, আফজাল হুসেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আহবাব মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ, আব্দুল মছব্বির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।

সভায় বক্তব্য রাখেন দোলারবাজার ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, আ'লীগ নেতা ময়না মিয়া, সুরুজ আলম জয়নাল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা শানুর আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.