গোলাপগঞ্জ প্রতিনিধি | ১৩ মার্চ, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে কুটি চান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত কুটি চান একই গ্রামের মৃত আহমদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুটু চান মিয়া মাছ ধরতে মাঠে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কুটু চান মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফজলুল হক শিবলি।