Sylhet Today 24 PRINT

ছাতকে গণধর্ষণের আসামি সিলেটে আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০১৮

সিলেটের উপশহরে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ফয়জুল হক(৩৪) সুনামগঞ্জের ছাতক থানার কলাগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে হোটেল গার্ডেন ইন এর সামনে উপর থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং-১৩৯/১৭ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ এর গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি ফয়জুল হককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

উল্লেখ্য, ২০১৭ সালে ৪ জুলাই আসামির নিজ বাড়িতে গণধর্ষণের শিকার হন বাড়ির গৃহপরিচালিকা। সেদিনই ধর্ষক ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এই গৃহপরিচালিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.