নিজস্ব প্রতিবেদক | ১৪ মার্চ, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক উপসচিব এ জেড এম নুরুল হক।
মঙ্গলবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সিসিকের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
এ জেড এম নুরুল হক এর মূল বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে।
এ জেড এম নুরুল হক সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সিলেট বিভাগের সখীপুর, কুলাউড়া ও গোলাপগঞ্জের ইউএনও, সিলেটের এডিসি শিক্ষা, এডিসি জেনারেল, এডিএম, সিলেট চেম্বারের প্রশাসক হিসেবেও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছিলেন।