Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের লামাকাজিতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০১৮

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার সুরমা নদীর তীর থেকে এক (পান দোকানদার) ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে লামাকাজির রাগীব-রাবেয়া হাইস্কুলের অদূরে নদী তীর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম তাজ উদ্দিন (৩২)। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন ফতেহপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে এবং বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর মাছ বাজারের (পান দোকানদার) ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও সারাদিন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মাহতাবপুর মাছ-বাজারে তাঁর পানের দোকানে ব্যবসা করছিলেন। রাতে বাজার থেকে বাড়ি না ফেরায় বুধবার তার স্বজনরা মাছ-বাজারে খোঁজতে আসেন। অনেক খোঁজাখুজির পর অবশেষে লামাকাজি পয়েন্টের অদূরে সুরমা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রাতের আঁধারে কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেনে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.