Sylhet Today 24 PRINT

আজ অভিজিৎ, অনন্তদের কথা মনে পড়ছে: জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, " আজ আমার বারবার মনে পড়ছে অভিজিৎ এর কথা, মনে পড়ছে আমার ছাত্র অনন্তের কথা, নিলয়ের কথা মনে পড়েছে। মনে পড়েছে দীপনের কথা, ওয়াশিকুরের কথা, হুমায়ুন আজাদ স্যার এর কথা মনে পড়েছে"

বুধবার (১৪ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে "সাদাসিধে কথা" অনুষ্ঠানে তিনি এসব বলেন।

অভিজিৎ, অনন্ত, নিলয় সহ সবার কথা স্মরণ করে জাফর ইকবাল বলেন, উনারা কিন্তু আস্তে আস্তে স্মৃতি হয়ে গেছে। আমার নামটা ওদের সঙ্গে যুক্ত হতে পারতো। আমি বেঁচে গিয়েছে। আমার বারবার শুরু ওদের কথা মনে পড়ছে। তাদের যে পরিবার পরিজন যাদেরকে হারিয়েছে, কষ্ট পেয়েছে আমার বারবার ঘুরে ফিরে তাদের কথাই মনে পড়ছে। আমি তাদের প্রতি সম্মান জানাচ্ছি।

সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে বেলা পৌনে ১টায় তিনি চলে আসেন সিলেট এমওজি ওসমানী বিমানবন্দরে। সেখান থেকে তার কর্মক্ষেত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান। ৩ মার্চ যেখানে হামলার শিকার হন এই অধ্যাপক ঠিক সেই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে শিক্ষার্থীদের প্রতি বক্তব্য রাখেন তিনি।

উল্লেখ্য, ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে হামলার শিকার হন জাফর ইকবাল। তারপর সেদিন রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল। ঘটনার ১১দিন পর আজ সকাল ১০টায় তাকে ছাড়পত্র দেন সিএমএইচ এর চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.