Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে বালি উত্তোলন, জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০১৮

মাধবপুরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে নাজিম উদ্দিন (২৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এই অভিযান পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের খড়রা গ্রামের আনজব আলীর ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান জানান, সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন নাজিম। খবর পেয়ে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.