Sylhet Today 24 PRINT

রাস্তার কাজ পরিদর্শনে হবিগঞ্জ পৌর মেয়র

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০১৮

শহরের ইনাতাবাদ আবাসিক এলাকায় আরসিসি রাস্তা ঢালাই কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি, কে গউছ। বুধবার (১৪ মার্চ) সকালে মেয়র পৌরসভার নির্মাণকাজ পরিদর্শন করতে ইনাতাবাদ আবাসিক এলাকায় যান।

হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ সেক্টর প্রকল্পের আওতায় পরিচালিত উন্নয়ন কাজের অংশ হিসেবে ইনাতাবাদ এলাকায় আরসিসি রাস্তা নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে।

ঢালাইকাজ পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছ ঢালাইকাজ শিডিউল অনুযায়ী শতভাগ মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর শেখ নূর হোসেন, ইউজিপ-৩ এর মিউনিসিপাল ইঞ্জিনিয়ার মো. মোজাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী নিরুপম দেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.