Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৮

‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা  ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এতে উপজেলার বিভিন্ন অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.