Sylhet Today 24 PRINT

সিসিকের ৪নং ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বাবুর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ মার্চ) নগরীর হাউজিং এস্টেটস্থ আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে সপ্তাহব্যাপী মশক নিধন এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।  

প্রধান অতিথির বক্তব্যে আশফাক আহমদ বলেন, সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে স্বাস্থ্যকে রক্ষা করতে হবে। এজন্য সব ধরনের রোগ-ব্যাধি প্রতিরোধ করতে হবে। মশার কামড়ে ডেঙ্গু জর ও চিকনগুনিয়া হয়ে থাকে। ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচতে পরিবেশকে সুন্দর রাখার পাশাপাশি ব্যাপক প্রচারণা চালাতে হবে। এছাড়া বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতি, সাধারণ সম্পাদক আকরার বক্ত মজুমদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, যুবনেতা বেলাল খান, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রবাসী সুজা আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আলমগীর আনসারী, আলিম উদ্দিন সুমন প্রমুখ।

১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। এর পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কর্মসূচী অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ মশক নিধনে এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সকলের একান্ত সহযোগিতা কামনা করা হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.