ছাতক প্রতিনিধি | ১৫ মার্চ, ২০১৮
সুনামগঞ্জের ছাতকে দীর্ঘ ৬বছর পর আপন ঠিকানা খোঁজে পেয়েছে সিলেট কর অঞ্চলের উপ-কর কমিশনারের সার্কেল-২০ (ছাতক-দোয়ারাবাজার) এর কার্যালয়।
গত ১ মার্চ থেকে শহরের লাল মসজিদের পাশে এলাকায় মতিন ভিউ কমপ্লেক্সের ২য় তলায় এর কার্যক্রম শুরু করা হয়। এখন থেকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসিকে সুনামগঞ্জ জেলা শহরে গিয়ে আর আয়কর দিতে হচ্ছে না। এতেকরে যাতায়াতের দুর্ভোগ লাগব হবে বলে মনে করছেন উপজেলা দুটির বাসিন্দা করদাতারা।
জানা যায়, সিলেট কর অঞ্চলের অধীনে সুনামগঞ্জ কর কার্যালয়ের মাধ্যমে জেলার সবগুলো উপজেলার আয়কর আদায় করা হতো। একপর্যায়ে কর আদায়ের সুবিধার্থে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে সুনামগঞ্জ জেলাকে ১৮, ১৯ ও ২০নং সার্কেলে ভাগ করে আয়কর আদায়ের কার্যক্রম শুরু করা হয়। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দিরাই, শাল্লা, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর উপজেলা নিয়ে ১৮নং সার্কেল। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ ১৯নং সার্কেলে ও ছাতক ও দোয়ারাবাজারকে ২০নং সার্কেলের আওতায় এনে আয়কর আদায় করা হচ্ছে। কিন্তু দীর্ঘ ৬ বছর পর ২০সার্কেলের আওতায় শহরে নতুন কার্যক্রম শুরু হয়।
এ ব্যাপারে ছাতক-দোয়ারাবাজারের উপ-কর কমিশনার সা’আদ উল্লাহ জানান, এখন থেকে দু’উপজেলাবাসিকে আয়কর আদায়ে আর জেলা শহরে যেতে হচ্ছেনা। এখানেই তাদের আয়কর পরিশোধ করতে পারবেন।