Sylhet Today 24 PRINT

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর ২০১৮-২১ সেশনের ২০তম ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হবে।

শনিবার অনুষ্টিতব্য এই নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে ৮টি, কদমতলী মাইক্রোবাস স্ট্যান্ডে ১টি, কুমারগাঁও বাস টার্মিনালে ১টি, সিলেট ল’ কলেজের সামনে ১টি ও কুমারপাড়াস্থ বৈশাখী রেন্ট-এ কার কার্যালয়ে ১টিসহ মোট ১২টি কেন্দ্রে এক যোগে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৬৫জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী করছেন। ৮৯৯৩ জন ভোটার শনিবার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.