Sylhet Today 24 PRINT

জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

জুড়ী প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সভা কক্ষে ফুলতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মাসুক আহমদকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ রোকন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশফাকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মীর মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামীলীগ নেতা রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী টাইমসের সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

অপরদিকে বৃহস্পতিবার বেলা ২টায় জুড়ী উপজেলা সভা কক্ষে ফুলতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. এনামুল হক, ফুলতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মাসুক আহমদ প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.