Sylhet Today 24 PRINT

পাঠানটুলায় ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৫

পাঠানটুলায় এক চিকিৎসক পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।

মঙ্গলবার ভোর রাতে পাঠানটুলাস্থ ডা. সন্দ্বীপ ও ডা. দিপু দাশের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ডা. সন্দ্বীপ ও ডা. দিপুর বাসায় ১০-১২ জন ডাকাত সদস্য হানা দেয়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি শুরু করে। ডাকাতরা বাসা থেকে নগদ এক লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতি শেষে পালানোর সময় তারা বাসার কলাপসিবল গেটে তালা দিয়ে যায়।

সকালে খবর পেয়ে পুলিশ ও এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.