Sylhet Today 24 PRINT

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন আব্দুল কুদ্দুছ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০১৮

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল কুদ্দুছ। বর্তমানে তিনি সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল কুদ্দুসকে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার অবসরে যাওয়ায় কিছুদিন ধরে এই পদটি খালি পড়েছিলো। অবশেষে নতুন চেয়ারম্যান হলেন আব্দুল কুদ্দুস।

মো. আব্দুল কুদ্দুছ সপ্তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১৯৮৮ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে প্রথম তিনি এমসি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন। গত ৪ জানুয়ারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ এমসি কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা অাব্দুল কুদ্দুছের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.