Sylhet Today 24 PRINT

ছাতকে সিবিপি উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন

ছাতক প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকের চেচান সিবিপি উচ্চ বিদ্যালয়ে প্রবাসীর অর্থায়নে নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। পরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং আতিকুর রহমান তালুকদার ও শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী, ছাতক থানার ওসি আতিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান।

বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপূর্ব কান্তি সামন্ত, স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান তালুকদার, সিরাজ মিয়া তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, আহবাব মিয়া তালুকদার সাজু, অধ্যক্ষ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সুয়েব মিয়া তালুকদার, ইরফান আলী তালুকদার, মস্তাব মিয়া, আরজু মিয়া তালুকদার, মুহিত মিয়া তালুকদার, আব্দুল মতিন, আবুল বশর তালুকদার, কয়েছ মিয়া তালুকদার, আক্তার হোসেন তালুকদার, ফয়জুল ইসলাম, মোশারফ আহমদ তালুকদার, হারুনুর রশিদ তালুকদার, বখতিয়ার হোসেন তালুকদার, সুমন আহমদ তালুকদার প্রমুখ। ভবন উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.