Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর পক্ষে রাগীব-রাবেয়া মেডিকেলে পুষ্পস্তবক অর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

নেপালের কাঠমান্ডুতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১১ শিক্ষার্থীর স্মরণে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বৃহস্পতিবার বিকেলে কলেজে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এছাড়া আহতদের সুস্থতাও কামনা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের গভর্নি বডির সদস্য সাদিকা জান্নাত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমদ, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাদত খান দবীর, আওয়ামী লীগ নেতা সাব্বির খান, দেওয়ান সাকিব আহমদ, অ্যাডভোকেট মিসবাহ সিরাজের মেয়ে মুনতাহা আহমেদ পিউলি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.