Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ট্র্যাক্টর চাপায় শ্রমিকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৮

নবীগঞ্জগামী একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধ শ্রমিক ট্র্যাক্টর চাপায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু বরণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনাটি নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার হতে নবীগঞ্জ গামী একটি ট্র্যাক্টর উল্লেখিত স্থানে পৌছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ওই গাড়ীতে থাকা বৃদ্ধ শ্রমিক নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের চান্দ আলীর পুত্র ও দুই কন্যা সন্তানের জনক জহুর আলী ঘটনাস্থলে চাপা পড়ে আশংকাজনক ভাবে আঘাতপ্রাপ্ত হন।

পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘাতক ট্র্যাক্টরটি আউশকান্দি এলাকার ফুটারমাটি গ্রামের জনৈক খছরু মিয়ার বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.