ডেস্ক রিপোর্ট | ১৬ জুন, ২০১৫
বিশ্ব রক্তদাতা দিবসে ১০ বার রক্ত দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদাতা সম্মাননা পেলেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট-র সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
মুজিব-জাহান রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতাদের এ সম্মাননা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
১৪ জুন, আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন রজত কান্তি গুপ্ত।