Sylhet Today 24 PRINT

মেয়র আরিফের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৮

সিলেট নগরীর কালিঘাট, মহাজনপট্টি, কাজিটুলা উচাসড়ক, লোহাড়পাড়া, আম্বরখানা এলাকার রাস্তা সম্প্রসারণ কাজ, ছড়া, খাল, নালা ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১৬ মার্চ) সকাল থেকে এসব এলাকার কাজ পরিদর্শন করেন তিনি। এসময় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র আরিফ।

সিসিক মেয়র এসব এলাকার রাস্তা-ঘাটের সম্প্রসারণ কাজ, বিদ্যমান নানা সমস্যা ও পানি আটকে থাকার প্রতিবন্ধকতা চিহ্নিত করে খাল, নালা ও ড্রেন পরিষ্কার কাজ শুরু করতে সিসিকের নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
 
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এসময় নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমানসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.