Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত: আহত ৪

ছাতক প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০১৮

ছাতকে সড়ক দুর্ঘটনায় ১জন মহিলা নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন ৪ জন।

শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত রোমনা বেগম ছাতক ইউনিয়নের বাউশা গ্রামের বাসিন্দা। এছাড়া আহত হোন একই গ্রামের আব্দুস সালাম (৩০) ও ছালেহ আহমদ (৩২)। আহত অপর দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে আসা মালবাহী পিকআপ এবং গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজি কালারুকা ইউপির নৌকাকান্দি এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ৫ জন আহত হন। আহতদের ছাতক হাসপাতালে নেয়ার পর ১জনের মৃত্যু হয়।

এব্যাপারে থানা পুলিশ রাজেন্দ্র সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকমকে দুর্ঘটনার সত্যতা স্বীকার বলেন, দুর্ঘটনায় ১মহিলার মৃত্যু হয়েছে আহতদের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থল থেকে আমি পিকআপ ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে এসেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.