Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে আমিনুল ইসলাম আমির নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের হবিবনগর জামে মসজিদের সামনের মোরে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত আমিনুল হবিবনগর এলাকার বাসিন্দা। ঠিকাদারি পেশার পাশাপাশি বালি পাথরের ব্যবসা করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ইসলাম তার হবিবনগর বাসা থেকে মোটরসাইকেল যোগে হবিবনগর জামে মসজিদে জুম্মার নামাজের জন্য বের হন। মসজিদের সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা একটি অটোরিকশার সামনের চাকা ছুটে গাড়িটি মোটরসাইকেলের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ বাঁধলে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালক গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমিনুল ইসলামকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে অটোরিকশা চালক জগন্নাথপুর গ্রামের আবু মিয়ার ছেলে তামিম ইকবালকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ সোহেল আহমদ।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.