Sylhet Today 24 PRINT

বাংলাদেশের জয়ে নগরীজুড়ে উল্লাস

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৮

বাংলাদেশের জয় উদযাপন করতে সিলেট নগরীজুড়ে ক্রিকেট প্রেমীরা আনন্দ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে।

মাহমুদউল্লাহর ৬ হাঁকানোর সাথে সাথেই বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকা। নানা দিক থেকে ক্রিকেট প্রেমীরা মোটরসাইকেল র‍্যালি ও মিছিল নিয়ে জড় হতে থাকেন জিন্দাবাজার পয়েন্টে। যেন স্বপ্নের ফাইনাল এখন আমাদের হাতের মুঠোয়।

শুক্রবারের নীরব জিন্দাবাজার এলাকা যেন এক মুহূর্তেই হয়ে ওঠে প্রাণচঞ্চল। প্রায় ৪৫ মিনিট ধরে চলতে থাকে এই উল্লাহ।

নো বলের নাটক আর মাহমুদউল্লাহ সাকিবের রাগের প্রতিদান হিসেবেই নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার ঝুলিতে জমা হলো আরেকটি হার।

শেষ ওভারের প্রথম দুই বলে কোন রান না করেই এক উইকেট হারিয়ে বসা রিয়াদ যেন চরম ক্ষোভে জয়ের জন্য ৩য় বলে ৪ মেরে ফাইনালের দ্বারপ্রান্তে নিয়ে আসেন দলকে। পরের বলে রিয়াদের সঙ্গে ডাবল নেন। ওভারের ৫ম বলে জয়ের উল্লাস ঘরে তুলতে মরিয়া মাহমুদউল্লাহ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা মেরে বাংলাদেশের সব ক্ষোভ আর রাগ মাটি করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.