Sylhet Today 24 PRINT

সিলেটে মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণাকে স্মরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৮

মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) ভাষা শহীদ দিবস ও ভাষা শহীদ সুদেষ্ণা স্মরণে সিলেটে ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়।

রকত দিতাঙায়, বাঁচতাই মানু এই স্লোগানকে সামনে রেখে মণিপুরী ব্লাড ব্যাংকের উদ্যোগে শুক্রবার (১৬ মার্চ) সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদ সুদেষ্ণাকে শ্রদ্ধা জানানো মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে সেচ্ছাসেবী এই সংঘটনটি।

কর্মসূচি চলাকালে জনগণকে রক্তদানে উৎসাহিত করতে এবং থ্যালাসেমিয়া রোগের সচেতনতা ও গর্ভবতী মহিলাদের দুইজন রক্তদাতা প্রস্তুত রাখার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।

ভাষা শহীদ সুদেষ্ণা মণিপুরী ভাষার জন্য পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.