জগন্নাথপুর প্রতিনিধি | ১৭ মার্চ, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ মার্চ) বিকেলে জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া'র সভাপতিত্বে ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এর সাউথ শীল্ড শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এর সাউথ শিল্ড শাখার চেয়ারম্যান নুর আহমদ কিনু।
এ সময় তিনি বলেন, অসহায়ের সেবা একটি ইবাদত। গরিব, দু:খী, অসহায় মানুষের সেবা করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। সমাজের বিত্তবান ক্ষমতাশীল লোকেরা চারপাশের গরীব জনগোষ্ঠীর দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিলে গরিব অসহায় মানুষেরা দু:খ-দুর্দশা থেকে বাঁচতে পারে। এতে তাদের জীবন যন্ত্রণা কিছুটা হলেও হালকা হতে পারে। তাই সমাজের বিত্তশালীদের মানবসেবা এগিয়ে আসার আহবান জানান তিনি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী আলা উদ্দীন, পৌর আওয়ামী লীগ নেতা মবশ্বীর আলী, জগন্নাথপুর বাজার বনিক সমিতি সহসাধারণ আনোয়ার হোসেন, দৈনিক বর্তমানের জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু, ছাত্রলীগ নেতা ছায়াদ আহমদ ভূঁইয়া, তালামীয নেতা হাফিজ ইয়াকুব আলী প্রমুখ।
পরে গরিব অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।