Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ডাকাতি, আহত ২

ওসমানীনগর প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৮

সিলেটের ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার সাদীপুর ইউপি বেগমপুর গ্রামের প্রদ্যুত পালের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতদের হামলায় উপজেলার বেগমপুর গ্রামের অয়ন পালের ছেলে প্রদ্যুত পাল ও পান্ডব পাল গুরুতর আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।

আহত পান্ডব পাল জানান, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত তাদের বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সহ প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গৃহকর্তা প্রদ্যুত পাল ও তার ছোট ভাই পান্ডব পাল গুরুতর আহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ডাকাতিস্থল পরিদর্শন করে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা ডাকাতির চেষ্টা করেছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.