Sylhet Today 24 PRINT

বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বড়লেখা প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, নারী শিক্ষা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.